ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জেএমবির সামরিক শাখার পাঁচ নেতা গ্রেপ্তার

বগুড়ায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যেকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা নিষিদ্ধ সংগঠনটির সামরিক শাখার নেতা বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ১০ রাউন্ড গুলি, তিনটি চাকু ও হ্যান্ডকাফ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান। সেখানে গ্রেপ্তারদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

দুপুর ১২টায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সাংবাদিক সম্মেলন করে তাদের সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে ক্ষুদেবার্তায় জানানো হয়েছে

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বগুড়ায় জেএমবির সামরিক শাখার পাঁচ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৯:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮