ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে শিক্ষাব্যবস্হা অনেক বেশী এগিয়ে গেছেঃইউএনও তৌছিফ আহমেদ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ বলেছেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে শিক্ষার্থীরা অধিক আগ্রহ নিয়ে এবং নতুন উদ্যমে পড়ালেখায় মনোনিবেশ করবে।
তিনি আরো বলেন, নতুন বইয়ের ঘ্রাণ নিতে শিক্ষার্থীরা উৎসুক। শিক্ষার্থীদেরকে বই পড়তে হবে, বইয়ের বাইরে পড়তে হবে।
আলোকিত মানুষ হতে হলে বেশী বেশী বই পড়তে হবে । ভাল ফলাফল অর্জনেন জন্য দরকার নিয়মিত বই পড়া ও পত্রিকা।এখন শিক্ষা ব্যবস্হা অনেক বেশী উন্নত। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে শিক্ষাব্যবস্হা অনেক বেশী এগিয়ে গেছে। এক একটা ছাত্র-ছাত্রীদেরকে বাতিঘর হতে হবে। ভাল ও আদর্শ মানুষ হিসেবে তোমরা আগামীতেই গড়ে উঠবে।

১ জানুয়ারী সকালে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও আমিরাবিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ একরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি , রাজনীতিবিদ ও সমাজসেবক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,
সহকারী প্রধান শিক্ষক আখতার কামাল চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার খোকন মিয়া।

এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে শিক্ষাব্যবস্হা অনেক বেশী এগিয়ে গেছেঃইউএনও তৌছিফ আহমেদ

প্রকাশিত: ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০