
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির জানান, ক্ষতিপূরণের পাশাপাশি পূর্বে ঘোষণা করা অন্যান্য সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ নিহত নবজাতকদের পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাসহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়।
গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে, সরকারি তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে গত বৃহস্পতিবার স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ওই ঘটনায় দায়িত্বে থাকা চিকিৎসকের অনুপস্থিতি এবং নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা শুরু হলে অবশেষে উভয় পক্ষের সম্মতিতে প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত
দেশ বাংলা অনলাইন 


