
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি মামলায় ৫ব্যক্তিকে মোট ১৯হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
২৬ অক্টোবর(রোববার) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানকালে উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেলসহ,লোহাগাড়া থানা পুলিশের টিম, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার পদুয়া তেওয়ারি হাট বাজারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত করে লাইসেন্স দেখাতে না পারায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মতে মোটর সাইকেল আরোহী সাইফুল ইসলামকে ৩হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারামতে সিএনজি চালক রাজা মিয়াকে ৫০০টাকা, বাজারে রাস্তার পাশে ইট বালু জমিয়ে রাখার দায়ে মহাসড়ক আইন ২০২১ এর ৯(১২) ধারামতে ফজল কবিরকে ১০হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারা মতে সিএনজি চালক মঞ্জুর আলমকে ৫০০টাকা এবং ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ এর ধারামতে কাইছারকে ৫হাজার টাকা অর্থদন্ড সহ সর্বমোট ৫টি মামলায় জরিমানা আদায় ১৯,০০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

