ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া বাসে কত যাত্রী ছিলেন, যা জানা গেল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। এতে বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমকে জানিয়েছেন ওই বাসের একাধিক যাত্রী।

আজ বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর অল্প কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
বাসের এক যাত্রী আবদুল আজিজুল বলেন, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে বাসে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উঠতে সক্ষম হলেও তাঁর স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। খবর পেয়ে পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’
ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তর থেকেও অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া বাসে কত যাত্রী ছিলেন, যা জানা গেল

প্রকাশিত: ০৭:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬