ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ১০:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪১ পড়া হয়েছে

পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে মূল্য বৃদ্ধি না করা সরকারের বড় সফলতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পূর্বপরিকল্পনার কারণেই দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের অর্জন এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে বোরো মৌসুমে কৃষকদের সেচকাজে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য সরকার ভর্তুকি দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করছে।

তেল চোরাচালান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এটি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যরা কে কোন বিষয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬