ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে শেহবাজ শরীফের টেলিফোন

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেলিফোনে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

টেলিফোনে সাধারণ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও অসাধারণ জয়ের জন্য জনগণ এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরীফ সাধারণ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন, যা বাংলাদেশীদের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে একসঙ্গে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য, একে অপরের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করেন।

উভয় নেতা খালেদা জিয়াকে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং উভয় দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শ্রদ্ধা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তারেক রহমানও এই আমন্ত্রণ গ্রহণ করেন। উভয় নেতাই আগামী দিনে দুই দেশের জনগণের কল্যাণের জন্য ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন। 

উল্লেখ্য, বিএনপির বিজয়ে এর আগে শুক্রবার তারেক রহমানকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

তারেক রহমানকে শেহবাজ শরীফের টেলিফোন

প্রকাশিত: ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬