[primeitworld_print id="27143"]
ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শহিদুলের মুক্তির দাবি বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া এ কে এম শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
বিবৃতিতে বিএনপি অবিলম্বে শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানায়।
বিএনপি নেতারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার। বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র এবং মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। তাদের মতে, নিজের মত প্রকাশের কারণে কাউকে গ্রেফতার ও কারাগারে পাঠানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
দলীয় সূত্র জানায়, শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি দূর থেকে তারেক রহমানকে উদ্দেশ করে গালাগালি করছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে না এলেও পুলিশের নজরে আসে এবং পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনাটি জানার পর তারেক রহমান তাৎক্ষণিকভাবে শহিদুল ইসলামকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শহিদুলের মুক্তির দাবি বিএনপির

প্রকাশিত: ১১:১৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫