ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদীঃ আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন আধুনগর ইউনিয়ন পরিষদের আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির।

২৩ সেপ্টেম্বর ( বুধবার) বিকালে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফয়সাল আলমের হাতে মনোনয়ন ফরম জমা শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আবছার উদ্দিন ও মহিলা আওয়ামী নেত্রী সানা আকতারসহ অসংখ্য নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম জমা শেষে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির বলেন, ‘মানুষ আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি। আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তাই শতভাগ আশাবাদী, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করবে।’

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদীঃ আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির

প্রকাশিত: ১২:২৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০