ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জসিম উদ্দিনকে পুনর্বহালের প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্রনেতা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জসিম উদ্দিন আওয়ামী লীগের একজন বিতর্কিত চেয়ারম্যান। তারা দাবি করেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের পরিবর্তে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল ছিলেন। বক্তাদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পূর্বে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে। এসব ঘটনাসহ তার ৭টি মামলা হয়েছে। স্বৈরাচার সরকার পালানোর পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গ্রেফতার হয়ে কারাভোগ করেন।
বক্তারা বলেন, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পুনর্বহালের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা স্থানীয় জনমতের সঙ্গে সাংঘর্ষিক এবং সোনাকানিয়া ইউনিয়নের জনগণের প্রত্যাশার পরিপন্থী। তারা সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে এলাকায় জনঅসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি হতে পারে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন মোহাম্মদ শহিদ, সাঈদ, আব্দুল্লাহ, জুনায়েদ, হাসনাত কাদের ও আনিসুর রহমান। তারা জসিম উদ্দিনকে পুনর্বহালের উদ্যোগ অবিলম্বে বাতিলের দাবি জানান এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভা শেষে বিক্ষোভকারীরা উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে জনস্বার্থ ও স্থানীয় জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনর্বহালের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

জসিম উদ্দিনকে পুনর্বহালের প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

প্রকাশিত: ১১:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬