ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতীতে দাঁড়িপাল্লা প্রতীকে মানুষের ভালোবাসায় সিক্ত জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

রায়হান সিকদারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক দুবারের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

৫ ফেব্রুয়ারি সকাল থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর চুনতির গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ও মহল্লায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন।এলাকার মানুষ তাকে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতিও দেন।

গ্রামের বিলে কৃষি কাজ করছে কৃষকরা।গণসংযোগ কালে সেটি চোখে পড়লে তাদের কাছেও ছুটে যান তিনি। কৃষকদের সাথে কথা বলেন, কৃষকের এক অদ্ভুদ ভালবাসায় সিক্তও  হন তিনি।

জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা মার্কা জনগণের মার্কা, এলাকার শান্তি,নিরাপদ ও উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ কালে চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লূৎফুর রহমান, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদি,বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন,চুনতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

চুনতীতে দাঁড়িপাল্লা প্রতীকে মানুষের ভালোবাসায় সিক্ত জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০২:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬