
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের একটি দল। বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপির নেতৃত্বে চীফ হুইপের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্লামেন্টারি সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি এবং সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদে চীফ হুইপের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় সংসদের কার্যক্রম, সংসদীয় শিষ্টাচার ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য বৈঠক ভবিষ্যতে সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 

