ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান প্রকল্পগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ০৬:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৪৮ পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পসমূহের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের পূর্বে এর আর্থিক সক্ষমতা (Financial Feasibility) যথাযথভাবে যাচাই করতে হবে।

শনিবার (২৩ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি।

পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী জানান, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি বজায় রেখে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারের (এনডিসি) সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চলমান প্রকল্পগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬