ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের সাথে বোর্ডের কর্মরত সকল কর্মকর্তাদের মতবিনিময়

রায়হান সিকদারঃ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান  অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সাথে বোর্ডের কর্মরত সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪জানুয়ারি দুপুরে বোর্ডের হল রুমে বোর্ডের কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায়  মিলিত হন তিনি।

মতবিনিময়কালে  চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বোর্ডের সকল  কার্যক্রম সুন্দরভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। উপস্থিত কর্মকর্তাগণ তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন শাখার প্রধানগন  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে  প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এর আগে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন তিনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ১৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের সাথে বোর্ডের কর্মরত সকল কর্মকর্তাদের মতবিনিময়

প্রকাশিত: ১১:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬