[primeitworld_print id="11867"]
ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় লাফিয়ে ২৮০জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ

চট্টগ্রামে আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। করোনা সংক্রমণ শুরুর পর একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে এটা সর্বোচ্চ রেকর্ড। নতুন শনাক্তদের মধ্যে ১৫৫ জন নগরের ও ১২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৩ জনের ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৫২ জন।

বুধবার (২৪ জুন) সকালে ৯৯১ জনের নমুনায় তাঁদের করোনা শনাক্ত হয়েছে বলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও ৪১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৯ জন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের দেহে করোনা মিলেছে। এর মধ্যে ৫৯ জন নগরের ও ৬ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জন ও উপজেলার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা করে তিনটিতে করোনার জীবাণু মিলেছে।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, আনোয়ারার ২, চন্দনাইশের ১, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৯, ফটিকছড়ির ১৯, হাটহাজারীতে ১৬, মিরসরাইয়ের ২৬ ও সীতাকুণ্ডের ১২ জন রয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

চট্টগ্রামে করোনায় লাফিয়ে ২৮০জন শনাক্ত

প্রকাশিত: ১২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০