ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জানাজা শেষে সরকারবিরোধী মিছিল

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের জামিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল ও সরকারবিরোধী স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন (৩৯), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. সজিব (২৭), মো. মুসা (৪২), মো. সোহেল (২৮), মো. মনির (৩৭), রায়হান (২৯), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), মো. শাহিন (২৭), মো. শরীফ (২০), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), আলামিন (২৪), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (২৫) ও মো. জয়নাল (২২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়তুল ফালাহ মসজিদের সামনে পাকা সড়কে একদল নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করে। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলেও দাবি করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলি-গলি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিএমপির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তারা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

জানাজা শেষে সরকারবিরোধী মিছিল

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬