ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়াতে শনিবার সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।’

সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে “গ্লোবাল সামিট অন ফ্রড”-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে তিনি এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন।

পরে তিনি পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬