ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো ‘অমর একুশে বইমেলা-২০২৬’। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই সাধারণ দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।

এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন।

সময়সূচি
ছুটির দিন ছাড়া: প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত
ছুটির দিন: বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত
প্রবেশ বন্ধ: প্রতিদিন রাত সাড়ে ৮টার পর
অংশগ্রহণ ও স্টল বিন্যাস
এবারের মেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান।
বাংলা একাডেমি প্রাঙ্গণে: ৮১টি প্রতিষ্ঠান
সোহরাওয়ার্দী উদ্যান অংশে: ৪৬৮টি প্রতিষ্ঠান
মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

বইমেলাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ভাষা আন্দোলনের চেতনায় বইপ্রেমীদের মিলনমেলায় রূপ নেওয়া এবারের আয়োজনেও প্রকাশনা জগতে নতুন বই, নতুন লেখক ও পাঠকের সৃজনশীল সংযোগের প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬