ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ‘হিট-লিস্টে’ ৮ সেতু, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে প্রতিশোধের হুমকি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানের একটি গুরুত্বপূর্ণ সেতু আংশিক ধ্বংস হওয়ার পর প্রতিশোধের ইঙ্গিত দিয়েছে ইরান। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুর একটি ‘হিট-লিস্ট’ প্রকাশ করেছে দেশটি।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম Fars News Agency-এর এক প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে এসব অবকাঠামো বিবেচনায় রেখেছে।
প্রকাশিত তালিকায় রয়েছে—
কুয়েতের শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ সি ব্রিজ
সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ, আল মাকতা ও শেখ খলিফা ব্রিজ
সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী কিং ফাহাদ কজওয়ে
জর্ডানের কিং হুসেইন, দামিয়া ও আবদুন ব্রিজ
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানের কাছে অবস্থিত বি-১ সেতুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। হামলার সময় সেতুটি নির্মাণাধীন অবস্থায় ছিল এবং এটি রাজধানী তেহরানকে কারাজ শহরের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা ছিল।
আলবোরজ প্রদেশের উপ-গভর্নর ঘোদরাতোল্লাহ সাইফ জানিয়েছেন, এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং প্রায় ৯৫ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেতুর বড় অংশ ধসে পড়তে দেখা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া’ সংক্রান্ত মন্তব্য করার পরই হামলাটি চালানো হয় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তিনিও নিজের প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ক্ষতিগ্রস্ত সেতু থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
বিশ্লেষকদের মতে, এ ঘটনার পর পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বেড়ে গেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে সংঘাতের মুখে ঠেলে দিতে

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ইরানের ‘হিট-লিস্টে’ ৮ সেতু, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে প্রতিশোধের হুমকি

প্রকাশিত: ০৬:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬