ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলা, শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ০৩:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। ইতোমধ্যে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানি হামলা ঠেকানোর ঘোষণা দেওয়ার পরপরই এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চলমান এ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে আসতে দেখা গেছে। এ কারণে বেশ কয়েকটি এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী যেখানে প্রয়োজন সেখানে হুমকি মোকাবিলা এবং হামলা চালানোর মাধ্যমে বিপদ দূর করতে কাজ করছে।

বিবৃতিতে সতর্ক করা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয়, তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা উচিত। জনগণকে অনুরোধ করা হচ্ছে তারা যেন ধারাবাহিকভাবে নির্দেশনাগুলো অনুসরণ করেন।’

অন্যদিকে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার এবং একটি ‘কঠোর জবাব’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ইরানের পাল্টা হামলা, শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

প্রকাশিত: ০৩:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬