ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ০৫:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন।

পুতিন বলেছেন, তিনি বিশ্বাস করেন মোজতবা খামেনিই তার পিতার কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

রাশিয়া তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে উল্লেখ করে তিনি জানান, ‘তেহরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই।’

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এরপর ইরানের ধর্মীয় নেতৃত্ব আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেয়। আঞ্চলিক কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অগ্রাহ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম সামনে আসায় মার্কিন প্রেসিডেন্ট তাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

প্রকাশিত: ০৫:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬