
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়ায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চুরের দল বাড়ি থেকে একটি মোটরসাইকেল (মডেল ইয়ামাহা ভার্সন-৪ গ্রীন কালার) গাড়িটি নিয়ে গেছে। চুরের দল বাড়ির উঠানে আরেকটি মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে।
১১ ডিসেম্বর( বৃহস্প্রতিবার) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেপারি পাড়া এলাকায় এ চুরির ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্থের নাম রাশেদুল হক (৩৮)। সে উপজেলার পদুয়া বেপারি পাড়ার মরহুম আশরফ মিয়া মেম্বারের ছেলে এবং বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ রাসেলের বড় ভাই।
ক্ষতিগ্রস্থ প্রবাসী রাশেদুল হক বলেন, প্রতিদিনের ন্যায় বাড়ি বন্ধ রেখে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা।তবে আমি আমার কক্ষে জাগ্রত ছিলাম। ছোট্ট একটা শব্দ শুনলাম। মনে হল বাড়ির কেউ জাগ্রত হয়েছে। মনে সন্দেহ লাগলে কক্ষ থেকে বের হয়ে উঠে দেখি আমার মোটর সাইকেল নাই। ভোর ৪টার দিকে চুরের দল ছাদের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আমার গাড়িটা নিয়ে গেছে। বাইরে গিয়ে দেখি উঠানে আরেকটি ডিসকভার মোটর সাইকেল। চোরেরা ওই গাড়িটি পরিমল বাবুর বাসা থেকে চুরি করে আমার বাড়ির উঠানে রেখেছিল।তিনি আরও বলেন,আমার বাইক ইয়ামাহা ভার্সন-৪ গ্রীন কালারের গাড়িটি গত
৩মাস পুর্বেই কিনেছিলাম।
ক্ষতিগ্রস্থ পরিমল বাবু বলেন, পদুয়া বসাক পাড়ায় দু তলা একটি বাড়ি নির্মাণ করি। সেখানে বাসা ভাড়াও দিয়েছি। আমার বাসার নিচে সিড়ির ঘর থেকে আমার ডিসকভার বাইকটি চুরের দল নিয়ে যায়। আমার বিল্ডিং এর ভাড়াটিয়া সুমন দাশের বাসাও চুরি হয়েছে বলেও জানান তিনি।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই আবদুল আজিজ বলেন, বাইক চুরির ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

