ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাবাদ ইউপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন এসএম ইউনুছ

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন আমিরাবাদ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প‌দে আ‌ওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম জমা দি‌য়েছেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম ইউনুছ।

২০ সেপ্টেম্বর ( রোববার) বিকালে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে ফরম জমা দেন তি‌নি।

মনোনয়ন জমাদানকালে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সাংবাদিক মামুনুর রশিদ মামুন ও আওয়ামীলীগ নেতা ইকবাল হোসাইন।

জানা যায়,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান পদে কেন্দ্রীয় কার্যালয়ে চার জনের নাম পাঠানো হয়। এর মধ্যে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছের নাম দুই  নাম্বারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য – লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদ লোহাগাড়া সদর , আমিরাবাদ ও আধুনগরের ইউপি নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর ও ভোটগ্রহনের তারিখ ২০ অক্টোবর।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

আমিরাবাদ ইউপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন এসএম ইউনুছ

প্রকাশিত: ০৮:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০