
নিজস্ব প্রতিবেদকঃ
অাগামী ২০অক্টোবর অনুষ্ঠিতব্য অামিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সর্বস্তরে জনসাধারণের সেবা করার প্রত্যয়ে মেম্বার পদে নির্বাচনে লড়ছেন উত্তর আমিরাবাদের ঐতিহ্যবাহী নুর অাহমদ চৌধুরী বাড়ীর মরহুম কবির অাহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম চৌধুরী। গতকাল তিনি উপজেলা নির্বাচন অফিস থেকে মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
মেম্বার পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, আমি উত্তর আমিরাবাদ ঐতিহ্যবাহী নুর অাহমদ চৌধুরী বাড়ীর সন্তান। অতিতে অামার পরিবারের সবাই এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।আমার পরিবারের ঐতিহ্য ধরে রাখতে আমিও আগামীতে এলাকার সেবক হয়ে নিজেকে এলাকাবাসীর সেবায় নিয়োজিত রাখতে চাই। তাই অাগামী ইউপি নির্বাচনে আমি মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছি।
আপনাদের দোয়াও সহযোগীতায় আমি মেম্বার নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাল্লাহ। এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং সহ নানা ধরনের অসামাজিক কার্য্যকলাপ প্রতিরোধে কাজ করবো। আমিরাবাদ ৩নং ওয়ার্ডকে সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ একটি এলাকা হিসেবে উপহার দিবো। এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশা’অাল্লাহ।
মেম্বার পদপ্রার্থী মো.শফিকুল ইসলাম চৌধুরী এলাকার সর্বস্তরের মানুষের দোয়া,ভালবাসা ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

