
শহীদুল ইসলাম বাবর.দেশবাংলা.নেট
অবশেষে সাতকানিয়াসহ ৮ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করে ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কারণে আটকে থাকা উপজেলাগুলো হলো- শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবির হাট ও চট্টগ্রামের সাতকানিয়া।
প্রসঙ্গত, গত মার্চ থেকে জুন পর্যন্ত পাঁচ ধাপে চার শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























