ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, তিন রেস্টোরেন্টকে জরিমানা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র মাহে রমজানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় তিন রেস্টোরেন্টকে ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

২৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার চুনতি ও আধুনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানা পুলিশের টিম, উপজেলা ভূমি অফিসের স্টাফ অনুজিৎ বাবুসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরী করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় উপজেলার চুনতি বাজারের নোঙর রেস্টোরেন্টকে ৫হাজার টাকা, তাজ রেস্টোরেন্টকে ৫হাজার টাকা এবং আধুনগর বাজারের অল টাইম রেষ্টুরেন্টকে ১০হাজার টাকাসহ মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আমরা উপজেলা প্রশাসন এ বিষয়র কঠোর অবস্থানে আছি। রমজানকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমাদের মনিটরিং চলমান রয়েছে। কোথাও অনিয়ম পেলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, তিন রেস্টোরেন্টকে জরিমানা

প্রকাশিত: ০৪:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬