
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দিতে রয়েছে।অনেক পরিবারের লোকজন অসহায়ত্ব দিনাতিপাত করছেন।তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৯ আগস্ট দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাউজাইন্যা পাড়া, আধুনগর চেদিরপুনি বড়ুয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ কর্মী ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের বাড়িঘর এবং ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করা হয়।
ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে এসব ত্রাণ সহায়তা গুলো ঘরে ঘরে পৌঁছে দিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন।
ত্রাণ বিতরণকালে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন জানান,লোহাগাড়ায় বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দি রয়েছে।অনেক পরিবারের লোকজন অসহায়ত্ব দিনাতিপাত করছেন।তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার সুর্যসন্তান, শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদার পক্ষ থেকে লোহাগাড়ায় সাধারণ মানুষ ও ছাত্রলীগ কর্মীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্থ বাড়িঘরগুলো পরিদর্শনও করেছি।আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


