
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও মিনি ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মাদক পাচারকারী কুমিল্লা নাঙ্গল কোট দুলখা বামভুঁইয়া বাড়ির মৃত আবদুল হাকিমের পুত্র মোঃ বিল্লাল (৪০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট সকাল ১১টার দিকে পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মিনি ট্রাকে থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ২৪হাজার পিচ ইয়াবা সহ মাদক কারবারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবাগুলোর মুল্য ৭২ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।
আটক পাচারকারী মোঃ বিল্লাল জানান, আমাকে কক্সবাজার থেকে মিনি ট্রাক যোগে গাজিপুরের শাহজালাল নামের এক ব্যক্তি ২০হাজার টাকার বিনিময়ে ইয়াবা ট্যাবলেটগুলো পাচার করার জন্য বলে। আমি তার কথামতে ইয়াবাগুলো গন্তব্য স্হানে গাড়িযোগে ২০হাজার টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছিলাম।
আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


