
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভা এলাকার রফিক মিয়ার পুত্র মিজানুর রহমান(২৬), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মৃত আবদুল করিমের পুত্র আবদুর রহিম(৫০) ও কক্সবাজার রামুর কুনিয়াপাড়া এলাকার আবদুর রশিদের পুত্র আবদুর রহমান(২১)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংদবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টায় পৃথক অভিযান চালিয়ে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া ও এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে মিজানুর রহমানের কাছ থেকে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও একই স্পটে চট্টগ্রাম অভিমুখী মিনিট্রাকে তল্লাশী চালিয়ে আবদুর রহিম ও আবদুর রহমান ড্রাইভারের কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩মাদক কারবারিকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে ২টি মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১২ অক্টোবর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


