
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদশ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছে। এই ভাষণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরীহ ও নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযাদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত ও বঞ্চিত জাতিগোষ্ঠীক অনুপ্রেরণা জাগাতে থাকবে।১৯৭১ সালের এ দিনে এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন—‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথাগুলো বক্তারা তুলে ধরেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার।
অনুষ্ঠানে এছাড়াও পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি নাথ , নজুমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


