
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৪মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬হাজার ৮`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গতকাল রাতে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয় এবং ২৫ ডিসেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃত মাদক কারবারীরা হল কুমিল্লা চৌদ্দগ্রাম কৈতরা এলাকার হারুনুর রশিদের পুত্র হাসান (৩০), কক্সবাজার টেকনাফ পুরান পল্লান পাড়া এলাকার ইউনুচের পুত্র সাইফুল ইসলাম(৩০), সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আকতার(২৮) এবং লোহাগাড়া উপজেলার চুনতি সোলতান মওলা পাড়া এলাকার আবদুল মাবুধের পুত্র নোমান(৩৩)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক অভিযানে থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই মাহফুজুর রহমান ও চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজুওয়ানুল ইসলামের নেতৃত্বে পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে হাছানের কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা,সাইফুল এবং শাহিনা আকতারের কাছ থেকে ২ হাজার ৮`শ পিচ ইয়াবা এবং নোমানের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


