ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬১০০পিচ ইয়াবা, ৩০লিটার ও একটি মোটর সাইকেল জব্দ,লোহাগাড়ায় আটক ২

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬হাজার ১০০পিচ ইয়াবা, ৩০লিটার চোলাইমদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলে জব্দ করা হয়।

আটককৃতরা হল বরগুনা বাইন সমর্তে এলাকার মোস্তাফা হাওলাদারের পুত্র মনির(৩৪) এবং উত্তর ভরামহুরী হিন্দু পাড়ার মৃত পেঠান দাশের পুত্র পুর্ণ দাশ(৪০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেল থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে মনিরের কাছ থেকে ৬হাজার ১০০পিচ ইয়াবা এবং একই স্পটে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে পুর্ণ দাশের কাছ ৩০লিটার চোলাইমদ সহ মোট ২জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২০ আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

৬১০০পিচ ইয়াবা, ৩০লিটার ও একটি মোটর সাইকেল জব্দ,লোহাগাড়ায় আটক ২

প্রকাশিত: ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১