
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা বান্দরবান পার্বত্য জেলার আলিকদম উপজেলার আমতলী এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের পুত্র মুহাম্মদ নুর(৪০) এবং কক্সবাজার উখিয়া কুতুবপালং এলাকায় আলী আহম্মদের পুত্র আবদুল হাকিম(৩২)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্টে রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১২ নভেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


