
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃদ্ধের নাম আসহাব মিয়া(৬৫)।তিনি উপজেলার আমিরাবাদের চট্টলা পাড়ার কালু মিয়ার পুত্র।
বুধবার ( ৯ আগস্ট ) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পদুয়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া এলাকায় খালে নিখোঁজ আসহাব মিয়ার ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। পরে লাশটি দেখতে পেলে আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যরা ও থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে। পরে তাদের পরিবারের সদস্যরা লাশটি বাড়ি নিয়ে গেছে।
নিহত আসহাব মিয়ার নিকটতম আত্মীয় মাহি চৌধুরী জানান, গত ৭ আগস্ট বন্যার পানির তীব্র স্রোতে পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলে তাকে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে আসছিল। আজ ৯ আগস্ট সকাল ১০টার দিকে পদুয়া চুনতি পাড়ায় তার লাশটি দেখতে পান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের টিম পাঠানো হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


