
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪হাজার ১০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার রামু জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের মৃত দ্বীন মুহাম্মদের পুত্র পারভেজ(২২)।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই সাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এক মাদক কারবারী সহ ৪হাজার ১০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৩ জুন সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


