
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪হাজার ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে ।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার রামুর খুনিয়া পালং এলাকার মোঃ হোসেনের পুত্র সাইফুল ইসলাম(১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে চট্টগ্রাম-কক্সবাজার অভিমূখী মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৪হাজার ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে ।
আটবকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৯ জানুয়ারী সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


