ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তিনজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। একই ঘটনায় আরও পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন সামান্য শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক আঘাতেও ভুগছেন। তাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে এবং ধীরে ধীরে দায়িত্বে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে—
“বৃহৎ আকারের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া কার্যক্রম চলমান। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
কমান্ড আরও জানায়, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬