
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান গাড়ি জব্দ করা হয়।
গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইয়াবা পাচারকারী মো. মিজানুর রহমান (৫৫) সাতক্ষীরা ঝাউডাঙ্গা পাথরঘাটা এলাকার মৃত শহর আলীর পুত্র ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন,মাদকদ্রব্য উদ্ধার এবং পাচারকারীদের আটক করতে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান গাড়ি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারকারীকে আটক করা হয় । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


