ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩হাজার পিচ ইয়াবাসহ লোহাগাড়ায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।

আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার উখিয়া বালুখালির মৃত নাজির হোসেনের পুত্র মোঃ খলিল (২২), একই এলাকার ইমাম শরীফের পুত্র এনায়েত উল্লাহ(৩০) এবং মোকতার আহমদের পুত্র রহিম(১৯)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ ৩মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৯ নভেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

৩হাজার পিচ ইয়াবাসহ লোহাগাড়ায় আটক ৩

প্রকাশিত: ০৪:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০