[primeitworld_print id="25774"]
ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়ার কেরানিহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৩টি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ার কেরানিহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা ও বাসি খাবার সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে তিন রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর রান্নাঘর, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, মেহফিল রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং আল ঈশান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান চালিয়ে বিভিন্ন মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আজ দুপুরে কেরানীহাটে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। এসময়
অস্বাস্থ্যকর রান্নাঘর, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ টি রেস্টুরেন্টকে অর্থ দণ্ড দেওয়া হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ার কেরানিহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৩টি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫