ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ টাকার মাস্ক ১৮০টাকাঃ লোহাগাড়ায় ৩দোকানকে জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ২০ টাকার মাস্ক ১৮০ টাকায় বিক্রির অভিযোগে ৩ দোকানকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে মাস্কের দাম বাড়িয়ে দেন কিছু অসাধু ব্যবসায়ীরা।অতি মুনাফা আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার ২০০৯ এর ৪০ ধারায় মোস্তাফিজুর রহমান মার্কেটের বেবি প্লাসকে ২ হাজার টাকা, একই মার্কেটের নিউ চমককে ৫০০ টাকা ও হাজী বদিউর রহমান মার্কেটের রহমানিয়া গার্মেন্টসকে ৩ হাজার, জরিমানা করা হয় ।

এ সময় ব্যবসায়ীদের সচেতনামূলক নির্দেশনা দেন উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, বাংলাদেশে সম্প্রতি তিনজন করোনা আক্রান্তের খবরে দেশের জনগণ দলে দলে মাস্ক কেনা শুরু করেছে।

এই সুযোগে এক শ্রেণির অতি মুনাফাধারীরা অন্যায্য মূল্য নিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয়।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার দাবি সকলের।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

২০ টাকার মাস্ক ১৮০টাকাঃ লোহাগাড়ায় ৩দোকানকে জরিমানা

প্রকাশিত: ০৯:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০