
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতার নাম মোহাম্মদ আরমান হোসেন শাকের(২৮)। সে কক্সবাজার জেলার চকরিয়া হরিদাঘোনা গ্রামের সোলতান আহমদের পুত্র।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট অফিসের সামনে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন।এসময় ২হাজার পিচ ইয়াবা সহ মাদক বিক্রেতাকে শাকের কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
মাদক বিক্রেতারা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
এ অভিযান চলবে।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


