
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, ভোলা লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ড এলাকার আব্দুল হকের ছেলে মোঃ ছাত্তার উদ্দিন প্রঃ আকাশ (৩৫) ও শরীয়তপুর সদর সরদার বাড়ী কাছারী উত্তর পার এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ বিল্লাহ (৩৫)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই ভক্ত দত্তের নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউপির ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে এবং আজ ২৮ অক্টোবর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


