ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারবাং গয়ালমারায় বনবিভাগের জায়গা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ 

চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং গয়ালমারা এলাকায় বনবিভাগের রক্ষিত জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ অক্টোবর বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি হারবার বিট কর্মকর্তা শাহীনুর রহমান বিপ্লব নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর অধীনে চুনতি রেঞ্জের হারবাং বিটে গয়ালমারা নামক এলাকায় চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া সহকারী বনসংরক্ষক শওকত ইমরান আরাফাতের নেতৃত্বে চুনতি রেঞ্জ বারবাকিয়া রেঞ্জ, মাদার্সা রেঞ্জ এবং পদুয়া রেঞ্জের যৌথ অভিযানের মাধ্যমে একটি টিনের ঘর অপসারণ পূর্বক জবরদখল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত বন ভূমির পরিমাণ ২০ শতাংশ। তাৎক্ষণিক উদ্ধারকৃত জায়গায় গাছের চারা রুপন করা হয়েছে।

অভিযানে সাথে ছিলেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা ওবায়দুল হক, বারবাকিয়া রেঞ্জ অফিসার গফুর মোল্যা,হারবাং বিট কর্মকর্তা শাহীনুর রহমান বিপ্লব, বড়দুয়ারা স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান খাঁন,সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ।

হারবাং বিট কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান বিপ্লব জানান,দীর্ঘদিন ধরে হারবাং গয়ালমারা এলাকায় বনবিভাগের জায়গা প্রভাবশালী কর্তৃক দখলে ছিল। শনিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় পদুয়া সহকারী বনসংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত স্যারের নেতৃত্বে উক্ত দখলকৃত বনবিভাগের জায়গা টিনের ঘর অপসারণ পূর্বক জবরদখল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত বন ভূমির পরিমাণ ২০ শতাংশ। তাৎক্ষণিক উদ্ধারকৃত জায়গায় গাছের চারা রুপন করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

হারবাং গয়ালমারায় বনবিভাগের জায়গা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৭:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০