
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা।মহাসড়কের নৈরাজ্য রোধকল্পে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে প্রস্তবনা ও দাবাী জানানো হয়েছে।
২৫জুলাই সকালে বটতলী মোটর স্টেশনস্হ স্টার সুপার মার্কেটের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সড়কের দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরণের প্রস্তাবনা ও দাবী পেশ করেন নিরাপদ সড়ক চাই(নিসচা) লোহাগাড়া উপজেলার শাখার আহবায়ক মোজাহিদ হোসাইন সাগর।
নিরাপদ সড়ক চাই (নিসচা)র লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল সায়েম`র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন বাবু।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক
আবদুল আউয়াল জনি, স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাত্তার সিকদার,লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার,
নিসচা লোহাগাড়া উপজেলা কার্যকরী পরিষদ সদস্য আ.ন.ম আবদুল্লাহ বাবলু, আবু ছিদ্দিক, এডভোকেট শিহাব, মো : ফারুক, মো: সোহাগ মিয়া, মো: শরুফুদ্দীন সাইফু, ইমরান খান বাপ্পী, মো: পারভেজ,টিওয়ান প্রতিনিধি এরশাদ আলম, জমির উদ্দীন, আরিফুল ইসলাম রিফাত, শাহজাদা মিনহাজ, এম, এইচ, রাব্বী, তুষার আহমেদ কায়সার ছাত্রলীগ নেতা ইরফান বিন ইসহাক।
সাম্প্রকিত সময়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহেদ হোসাইন
সড়কের দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক চাই(নিসচা) লোহাগাড়া উপজেলার শাখার আহবায়ক মোজাহিদ হোসাইন সাগর যেসব প্রস্তাবনা ও দাবী পেশ করেছেন তা হুবহু তুলে ধরা হল
১।দক্ষিণ চট্টগ্রাম ও বিশেষ করে লোহাগাড়া অঞ্চলের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে গতিরোধক ও জনসচেতনতা মূলক রোড-সাইন প্রদানের দাবী জানাচ্ছি।
২।সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ অংশে খানাখন্দের সৃষ্টি হওয়া দক্ষ ও টেকসই উন্নয়ন কাজের পরিপন্থি। সড়ক দুর্ঘটনা রোধে ঈদ-উল-আয্হার আগে সৃষ্ট খানাখন্দ সংস্কারের দাবী জানাচ্ছি।
৩।অদক্ষ চালকদের মাধ্যামে চালিত ও ফিটনেস বিহীন যাত্রীবাহী লেগুনা পরিবহন নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি। সেই সাথে লোহাগাড়া-চকরিয়া, লোহাগাড়া-কেরানীহাট মিনিবাস সার্ভিস চালুতে প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার দাবী জানাচ্ছি।
৪।রাতের বেলা মহাসড়কে চলাচলকৃত ব্যাটারি চালিত রিক্সায় নিষিদ্ধ হেডলাইটের ব্যবহার সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ। প্রশাসনের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি।
৫।গণমাধ্যম ও প্রচারমাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে যথাযথ উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি
৬।সকল সিগন্যাল পয়েন্টে বৈদ্যুতিক সিগন্যাল স্থাপনের অনুরোধ জানাচ্ছি।
৭।সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সরকারি পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন ও চিকিৎসার খরচ যোগানের অনুরোধ জানাচ্ছি।
৮।দক্ষিণ চট্টগ্রামে নির্মিত একমাত্র ট্রমা সেন্টার “লোহাগাড়া ট্রমা সেন্টার” দ্রæত চালু করার মাধ্যমে আহতদের চিকিৎসা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।
৯।যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা চালকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
১০।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চার-লেনে উন্নিত না হওয়া সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান একটি কারণ। এই যোগাযোগ সড়কটি দ্রুত চার-লেনে উন্নিত করে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।
১১।বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল, জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের দাবী জানাচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


