
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন,হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব
শারদীয় দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর উদযাপন হবে। করোনা ভাইরাসে বৈশ্বিক মহামারী আকারে ধারণ করায় সীমিত আকারে পূজা পালন করতে হবে। স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে।অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কোন প্রকার ডিজে গান পরিবেশন করতে পারবেনা। সবাইকে সরকারী আদেশ মেনে পুজা উদযাপন করতে হবে। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে করোনাকালীন পরিস্হিতি অনেক ভাল অবস্হানে রয়েছে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতা দেখিয়েছেন সত্যিই অনেক বেশী প্রশংসনীয়। দল যার যার উৎসব সবার।সম্প্রীতির দেশ বাংলাদেশ। তাই লোহাগাড়ার সকল পুজামন্ডপে স্বাস্হ্য বিধি মেনে দুর্গোৎসব পালন করতে হবে।দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
১৪ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এসময় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম সরওয়ার জাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুইয়া,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, আধুনগর ইউপির সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মাস্টার প্রদীপ কুমার দাশ, সাবেক সভাপতি মাস্টার সুজিত পাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি প্রসেংজিৎ পাল,সহ-সভাপতি মাস্টার অসীম দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান সহ-সভাপতি, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রিটন দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস,লোহাগাড়া হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ,বড়হাতিয়া ইউপির সফল মেম্বার সুনীল সরকার,রাজু ধর, লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, বাবলা শংকর নাথ, রিটন দাশ প্রমুখ।
এছাড়াও উপজেলার ৯ইউপির পুজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


