ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই নুরে বাংলা গ্রেপ্তার (ভিডিওসহ)

শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট

ওয়াজ মাহফিলে হেফাজত ইসলামীর আমীর হাটহাজারি মাদ্রাসার মুহতামিম শাহ আহমদ শফিকে গালি দিয়ে ভাইরাল হওয়া সেই কথিত মৌলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলাকে  গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন মৌলানা মাহবুবুল হক আল কাদেরী। অভিযোগে জানা গেছে, তিনি ওই মাহফিলে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীসহ আরো বেশ কয়েকজন ওয়ায়েজিনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। পরে ওই মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সেই নুরে বাংলা গ্রেপ্তার (ভিডিওসহ)

প্রকাশিত: ০২:১৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০