
ভোর থেকেই আজ সূর্যের দেখা মিলেনি ঢাকার আকাশে। ঝিরি ঝিরি বৃষ্টিতে শীতের তীব্রতা যেনো আরো বাড়িয়ে দিয়েছে নগরবাসীর । ভোর থেকেই আজ আকাশ কুয়াশাচ্ছন্ন। সূর্যের দেখা আজ না ও মিলতে পারে। রাস্তার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষেরা আগুন জ্বালিয়ে শীত থেকে বাচার চেষ্টা করছে এমনকি তাদের সাথে যোগ দিয়েছে রাস্তার অসহায় কুকুরগুলো ও।
ঢাকা ছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দুপুরে এই রিপোর্ট লিখা পর্যন্ত ঢাকার তাপমাত্রা ছিলো ২৩ ডিগ্রী সেলসিয়াস।তবে রাতে সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























