
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৫সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৪সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের মেধা তালিকায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে বুয়েট প্রাক্তন প্রফেসর ডঃ দীপক কান্তি দাশ’র পৃষ্ঠপোষকতায় প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলার শীপ মেধাবৃত্তি,সনদ, কৃতিত্ব স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯জন শিক্ষার্থীরা হল বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থীরা হল ব্যবসায় শিক্ষায় সেতু চক্রবর্তী, সাইরাতুল ওয়াকিফা জান্নাতুল রাহি। বিজ্ঞান বিভাগে মিছবাহুল জান্নাত সাইফা জু্বাইদা আলম মিম, ত্রৈয়ী দাশ।মানবিক বিভাগে উম্মে হানিফা, সানজিদা সোলতানা তৃষা, জান্নাতুল মাওয়া।
৮এপ্রিল সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ`র সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজান নুরুল আবছার,সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির হোসাইন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জসিম উদ্দিন, প্রবাসী জয়নাল আবেদীন জমশেদ, ব্যবসায়ী মকসুদ আলী মিন্টু ,প্রতিভা রাণী মেমোরিয়াল স্কলারশীপের আহবায়ক,আমিরাবাদ ইউনিয়নের সাবেক সদস্য মৃনাল কান্তি দাশ মিলন মেম্বার, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাছানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একইদিন, কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপিঠে ২০২৪সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের মেধা তালিকায় উর্ত্তীণ নয়জন শিক্ষার্থীদের মাঝে বুয়েট প্রাক্তন প্রফেসর ডঃ দীপক কান্তি দাশ’র পৃষ্ঠপোষকতায় পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলার শীপ মেধাবৃত্তি,সনদ, কৃতিত্ব স্বারক প্রদান করা হয়েছে।
৯জন কৃতি শিক্ষার্থী হল বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থীরা হল যথাক্রমে বিজ্ঞান শাখার জাওয়াদুল ইসলাম জিয়াদ,জন্নাতুল মাওয়া নুছাইফা,ফাতেমা হোছাইন রাফি।ব্যবসায শিক্ষায় অচিতা দাশ দীঘি,নুর হোরাইনা,রামিসা মুসতারি প্রিমা। মানবিক শাখায় রিয়া নাথ, সাদিয়া ফরহানা শবনম,মোছাম্মথ ছাবেকুন্নাহার।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


