ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কেএসআরএম কারখানায় অনুপ্রবেশের চেষ্টা

দেশের প্রথম সারির শিল্পগ্রুপ কেএসআরএম লিমিটেডের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডস্থ কারখানায় অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ আগস্ট) সকাল ১১টার সময় এক দল অপরিচিত লোক ওই কারখানায় জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে কারখানায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা কারখানায় প্রবেশের বৈধ কাগজ দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। জোর করে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা চলে যান।

জানা যায়, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় কেএসআরএম লিমিটেডের জায়গা নিয়ে একটি মহল দীর্ঘদিন থেকে একের পর এক অপপ্রচার চালাচ্ছে। কোনো কারণ ছাড়া স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের ব্যবহার করে মহলটি ক্রমাগত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

কেএসআরএম লিমিটেডের জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসাইন বলেন, সোমবার সকাল ১১টার দিকে কয়েকজন অপরিচিত লোক এসে আমাদের সীমানার ভিতরে প্রবেশ করতে চায়। আমরা তাদেরকে পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র দেখতে চাইলে দেখাতে পারেনি। অথচ ওই জায়গায় স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। একটি চিহ্নিত মহলের ইন্ধনে কিছু লোক অবৈধভাবে কারখানা অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ দরদাতা হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় আনোয়ারা জুট মিলের দুই দফায় ৪৫ দশমিক ৮৮ একর জায়গা কিনেছি উচ্চ আদালতের নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে। এতে আমাদের ব্যয় হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা। সেই ধারাবাহিকতায় জমির নামজারি ও খাজনা পরিশোধসহ যাবতীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে দখল হস্তান্তরের মাধ্যমে ওই জায়গা আমাদের ভোগদখলে আছে। বর্তমানে সেখানে নানা উন্নয়ন কর্মকাণ্ড চলমান।’

শাখাওয়াত হোসাইন অভিযোগ করে বলেন, ‘চিহ্নিত একটি মহলবিশেষের ইন্ধনে স্থানীয় কিছু সন্ত্রাসী বিভিন্নভাবে আমাদের জায়গা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং পেশিশক্তি ও কালো টাকার প্রভাবে তা দখলে নিতে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপপ্রয়াস ছাড়া কিছুই নয়।’

তবে অনুপ্রবেশের চেষ্টাকারী জয়নাল ভূঁইয়ার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি। সূত্র চট্টগ্রাম প্রতিদিন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সীতাকুণ্ডে কেএসআরএম কারখানায় অনুপ্রবেশের চেষ্টা

প্রকাশিত: ০৮:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯